ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারীতে দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নীলফামারীতে দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী সদর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. শফিকুল ইসলাম সরকার ৫৪ ভোট পেয়ে সভাপতি ও মো. গোলাম রব্বানী সরকার ৫৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

৫টি সাধারণ সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত ৫জন সদস্য হলেন, মো. আবুল কাশেম, মো. জয়নাল আবেদীন লিটন, মো. নজরুল ইসলাম সরকার (১), মো. জিল্লুর রহমান (শাহীন) ও মো. সিরাজুল ইসলাম সরকার।

নীলফামারী সদর দলিল লেখক সমিতির নির্বাচন কমিশনার আলহাজ্ব আমজাদ হোসেন সরকার জানান, সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩জন ও সাধারণ সদস্য পদে ১১ জন প্রার্থী ছিলেন। মোট ভোটার ৯৪জন। সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular