নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে জেলা ক্রীড়া দফতরের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিস প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার বিকেলে (৩ মে) নীলফামারী মিনি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা জজ আদালতের সরকারি কৌশুলি (জিপি) অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচির অংশ হিসেবে মাসব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এতে অনুর্ধ্ব-১৪ বয়সের ৪০জন অংশ নিচ্ছেন।



