আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। একই সঙ্গে তিনি বহরে ১০ হাজার টনের কৌশলগত যুদ্ধজাহাজ যুক্ত করার এক উচ্চাভিলাষী পরিকল্পনা উন্মোচন করেছেন।
বুধবার (২৪ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য জানায়।
গতকাল মঙ্গলবার দেশটির বন্দর নগরী নামপোতে ‘চোয়ে হিয়ন’ নামের একটি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্তকরণ অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় কিম জং উন এই ঘোষণা দেন।
৫ হাজার টন শ্রেণির এই যুদ্ধজাহাজটি গত বছর উত্তর কোরিয়া নোঙর করেছিল।
কিম জং উন বলেন, নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কর্মসূচি পূর্বপরিকল্পিত পথেই নিখুঁতভাবে এগিয়ে চলছে। এটি আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ, যা রাষ্ট্রের পারমাণবিক শক্তিকে বহুমুখী ও দক্ষ অপারেশনের জন্য সর্বদা প্রস্তুত রাখবে।
তিনি আরও জানান, চোয়ে হিয়ন-এর পর খুব শিগগিরই ‘কাং ক‘’ নামের আরেকটি ডেস্ট্রয়ার নৌবাহিনীতে যুক্ত করা হবে। এরপরই পর্যায়ক্রমে ১০ হাজার টনের কৌশলগত যুদ্ধজাহাজ বা ক্রুজার নির্মাণের কাজ শুরু হবে।




