ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশপঞ্চগড়ে ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড়ে ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

নিউজ ডেস্ক : দেশের উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড় হিমালয়ের কন্যা ও শীতের জেলা নামে খ্যাত শুরু হয়েছে শীতের আমেজ। রোববার (১৭ নভেম্বর) সকাল ৬টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

গতকাল শনিবার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও তার আগের দিন শুক্রবার রেকর্ড হয়েছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকালে আবহাওয়ার তথ্যটি জানিয়েছেন তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

স্থানীয়রা জানান, ধীরে ধীরে বাড়ছে শীতের মাত্রা। সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হচ্ছে। মাঝরাতের পর ভোর পর্যন্ত গায়ে কাঁথা নিতে হচ্ছে।

পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) রাসেল শাহ বলেন, আগের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। গতকাল শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এখন যত দিন যাবে তাপমাত্রা আরও কমতে শুরু করবে বলেও জানান তিনি।

উত্তরের এ জেলাটি বরফের পাহাড় হিমালয়-কাঞ্চনজঙ্ঘার বিধৌত এলাকা হওয়ায় অন্যান্য জেলার আগেই এ অঞ্চলে শীতের আগমন ঘটে। নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের দাপট বেশি হয়ে থাকে। তবে নভেম্বর থেকেই শুরু হয় শীতের আমেজ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular