ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষপরিবেশ ও বৃক্ষমেলা শুরু

পরিবেশ ও বৃক্ষমেলা শুরু

ঢাকার শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে আজ বুধবার থেকে শুরু হচ্ছে পরিবেশ ও বৃক্ষমেলা। মেলার উদ্বোধন অনুষ্ঠান হবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে অবদানের জন্য ‘জাতীয় পরিবেশ পদক ২০২৪’, ‘বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার ২০২৫’ ও ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪’ দেওয়া হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, পরিবেশ মেলা চলবে শুক্রবার পর্যন্ত। আর ২৪ জুলাই পর্যন্ত চলবে বৃক্ষমেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীর জন্য মেলা উন্মুক্ত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular