ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতপহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা উদযাপনে নির্দেশনা ডিএমপির

পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা উদযাপনে নির্দেশনা ডিএমপির

নিউজ ডেস্ক: ১৪ এপ্রিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হবে। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।এতে বলা হয়, নববর্ষ উদযাপনের অন্যতম আকর্ষণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে ইউটার্ন-টিএসসি মোড়-শিববাড়ী ক্রসিং-রোমানা ক্রসিং-দোয়েল চত্ত্বর-টিএসসি মোড় হয়ে পুনরায়  চারুকলা বিভাগে গিয়ে শেষ হবে এ আনন্দ শোভাযাত্রা।

আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণে ইচ্ছুক নগরবাসীকে নিম্নবর্ণিত রুট অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো-

১। ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে শাহবাগ মোড় হয়ে ডানে গিয়ে কাঁটাবন ক্রসিং হয়ে নীলক্ষেত মোড় দিয়ে ভিসি বাংলো মোড়ে যোগ দিতে পারবেন।

২। নিউমার্কেট দিয়ে আসা লোকজন নীলক্ষেত হয়ে ভিসি বাংলো মোড়ে সংযুক্ত হতে পারবেন।

৩। পলাশী দিয়ে আসা লোকজন পলাশী হয়ে নীলক্ষেত মোড় থেকে ডানে গিয়ে ভিসি বাংলো মোড়ে যোগদান করতে করবেন।

৪। চাঁনখারপুল ও বকশী বাজার হয়ে আসা লোকজন পলাশী মোড় হয়ে নীলক্ষেত থেকে ডানে মোড় নিয়ে ভিসি বাংলো মোড়ে যোগদান করতে পারবেন।

বৈশাখের এ সার্বজনীন উৎসব উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular