ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিপার্বত্য অঞ্চলে খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষতান্নোয়নে ডব্লিউএফপি-এর সহযোগিতা কামনা

পার্বত্য অঞ্চলে খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষতান্নোয়নে ডব্লিউএফপি-এর সহযোগিতা কামনা

ঢাকা নিউজ রিপোর্ট: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জীবনমান উন্নয়ন, পার্বত্য অঞ্চলের যুবক ও যুবতীদের কারিগরি দক্ষতান্নোয়নে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-কে আরও কার্যকর ও সহায়তামূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

১৪ মে বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী দীপেন দেওয়ান-এর অফিসে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় নিরাপদ খাদ্য সহায়তা বিষয়ক দ্বিপাক্ষিক আলোচনাকালে প্রতিনিধি দলকে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ডিজিটাল ব্যবস্থাপনা এবং এর স্বচ্ছতা নিশ্চিত করতে ডব্লিউএফপি-এর কারিগরি সহায়তা অত্যন্ত প্রয়োজন। দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো নেই, সেখানে জরুরি বা আপদকালীন সময়ে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছানোর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথাও বলা হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং ডব্লিউএফপি-এর কান্ট্রি ডিরেক্টর মিস সিমোন পার্চমেন্ট । প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত ছিলেন ডব্লিউএফপি-এর সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মোঃ মহসিন, ডেপুটি হেড অব প্রোগ্রাম মিজ মাবিবেথ ব্ল্যাক, হেড অব অপারেশন হাফিজা খান এবং প্রোগ্রাম পলিসি অফিসার সুমিত্র চাকমা। এছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।ডব্লিউএফপি প্রতিনিধি দল পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন।

ঢাকা নিউজ/শহীদ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular