বখতিয়ার রহমান,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দিীপনার মধ্যে দিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে নবান্ন উৎসব পালিত হয়েছে । নবান্ন উৎসব পালন উপলক্ষে বৃহস্পতিবার কলেজ চত্বরে কলেজটির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এতে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক ও কলেজটির এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম, পীরগঞ্জ সরকারী শাহ আব্দুর রউফ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদ উন নবী পলাশ প্রমুখ । আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ কলেজটির শিক্ষার্থীদের তৈরি কৃত বিভিন্ন ধরনের পিঠা উৎসব পরিদর্শন করেন ।
এ অনুষ্ঠান সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম তার প্রতিক্রিয়ায় বলেন, এ নবান্ন উৎসবে আমি অভিভূত এবং শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পিঠাও বেশ সুস্বাদু ।
রংপুর জেলা বিএনপির আহবায়ক ও কলেজটির সভাপতি সাইফুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, এ উৎসব খুবই সুন্দর হয়েছে, এ জন্য কলেজের অধ্যক্ষ কে ধন্যবাদ জানাই। সে সঙ্গে আগামীতে এই প্রতিষ্ঠানটিকে কিভাবে আরো উন্নত করা যায় সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব । নবান্ন উৎসব অনুষ্ঠানটি দিনভর ছিল উৎসবমুখর এবং শিক্ষার্থীদের অংশ গ্রহণে দিনব্যাপী মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।



