নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তিনি রোববার সন্ধ্যা সাতটায় ভাষণ দেবেন ।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে প্রধান উপদেষ্টা এই ভাষণ দেবেন । তাঁর ভাষণ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।



