ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহপ্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক ওনার্স এসোঃ  ডাঃ লিটন ডাঃ মোহাম্মদ আলী...

প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক ওনার্স এসোঃ  ডাঃ লিটন ডাঃ মোহাম্মদ আলী ও চন্দন নির্বাচিত

  • প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক ওনার্স এসোঃ  ডাঃ লিটন ডাঃ মোহাম্মদ আলী ও চন্দন নির্বাচিত

মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ: বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক ওনার্স এসোসিয়েশনের ২০২৫-২০২৭ খ্রি. মেয়াদে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচন ১লা জুন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।  নির্বাচনে ময়মনসিংহের তিন বিশিষ্ট ব্যক্তি নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের বিভিন্ন পেশাজীবী সংগঠন ও  ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

নির্বাচনে রেনেসাঁ হাসপাতাল ধানমন্ডির পরিচালক ডাঃ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে ল্যাবএইড হাসপাতালের পরিচালক ডাঃ এ এম শামীম নির্বাচিত হয়েছেন।

এছাড়াও  ২৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটিতে
ময়মনসিংহের তিন বিশিষ্ট ব্যক্তি নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি ডাঃ মাহাবুবুর রহমান লিটন (টিএমসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার),  সহ-সভাপতি (ময়মনসিংহ বিভাগ) ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী ( ডেলটা হেলথ কেয়ার ময়মনসিংহ লিমিটেড) এবং কার্যনির্বাহী সদস্য পদে মনসুর আলম চন্দন
(প্রান্ত স্পেশালাইজড হসপিটাল)।

এই নির্বাচনে ল্যাবএইড হসপিটাল, এভার কেয়ার হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, স্কয়ার হাসপাতাল, ইবনে সিনাসহ খ্যাতনামা বেসরকারি হাসপাতালের পরিচালকবৃন্দ কমিটিতে স্থান পেয়েছেন।

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক ওনার্স এসোসিয়েশনের ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ময়মনসিংহের তিন বিশিষ্ট ব্যক্তি যথাক্রমে সিনিয়র সহ-সভাপতি ডাঃ মাহাবুবুর রহমান লিটন, সহ-সভাপতি (ময়মনসিংহ বিভাগ) ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী এবং কার্যনির্বাহী কমিটির সদস্য পদে মনসুর আলম চন্দনসহ নির্বাচিত সকল কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন: বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা: এ কে এম মূসা শাহীন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নাজমুল আলম খান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মো মতিউর রহমান, কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহফুজুর রহমান খান চৌধুরী, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: এম করিম খান,  উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মুর্শেদ আলম , অধ্যাপক রুহুল কুদ্দুস রুপম, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল প্রাক্টিশনার এসোসিয়েশন এর সভাপতি ডা: পারভেজ শামস,  সাধারণ সম্পাদক ডা: ঈশা খান রাজ, কোষাধ্যক্ষ ডা: মামুনুর রশীদ চৌধুরী , ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা: জাকিউল ইসলাম,  শিক্ষক সমিতির সভাপতি ডা: আসাদুজ্জামান রতন, সাধারণ সম্পাদক ডা: আমিনুল ইসলাম,  কোষাধ্যক্ষ ডা: আমিনুল ইসলাম শামীম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফ এম এ সালাম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় কার্যাকরী কমিটির সদস্য  ও সাবেক ছাত্রনেতা ডা: মোহাম্মদ ইছহাক,  ডা: জাকির হোসেন জিকু , ডা:  আল্লামা ইকবাল, ড্যাব সিবিএমসি’র সাধারণ সম্পাদক  ডা: তোফায়েল উদ্দিন আহমেদ রাসেল, ডা: এমদাদ উল্লাহ খান, ডা: ইমদাদুল হক শাকিল,  ডা: আয়েশা বেগ, ডা: বশির উদ্দিন, ডা: আরমান কায়সার।  সম্মিলিত পেশাজীবি পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মো: শাহজাহান, জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ  মোহাম্মদ ইউসুফ লিটন, বাকৃবির সভাপতি অধ্যাপক ড: মো আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক অধ্যাপক ড: শামসুল আলম ভূইয়া, প্রফেসর ড: আহমেদ খাইরুল হাসান বাদল , মহানগর শাখার সভাপতি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক এস.কে আলম,  ময়মনসিংহ নাগরিক সমাজ এর আহ্বায়ক প্রফেসর ড: আবুল কালাম আজাদ,  সদস্য সচিব শামসুদ্দোহা মাসুম,
কৃষিবিদ জুনায়েদ আল নুর টিটু, কৃষিবিদ প্রফেসর ড. বদিউজ্জামান পিন্টু , ময়মনসিংহ মহিলা কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম মল্লিক, DEAB সভাপতি  প্রকৌশলী  আমির হামজা তালুকদার, প্রকৌশল আমিরুল ইসলাম,  MTAB কেন্দ্রীয় সহ সভাপতি রুহুল আমীন,  মিজানুর রহমান,  নার্সিং এসোসিয়েশন এর সভাপতি মিজানুর রহমান, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা , সুলতান আহমেদ ছাড়াও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনোষ্টিক এসোসিয়েশন, ময়মনসিংহ শাখার  সকল নেতৃবৃন্দ।
এছাড়াও  বিভিন্ন পেশাজীবী সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular