নিউজ ডেস্ক: শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। এর আওতায় প্রতিদিন ১ কোটি ১০ লাখ শিশু দুপুরের খাবার পাবে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে ১৫১টি উপজেলায় ৩১ লাখ শিক্ষার্থী এ সুবিধা পাচ্ছে। খাবারের মান ও পুষ্টিগুণ নিশ্চিতে স্থানীয় উপকরণ ব্যবহার এবং মায়েদের সম্পৃক্ত করে তদারকি বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আধুনিক কৃষি ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের আহ্বান জানান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে রন্ধন প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।



