ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশে। হামজা, সোমিতরা এখন ১৮৩ নম্বরে।

অক্টোবরের আন্তর্জাতিক বিরতি শেষে শুক্রবার (১৭ অক্টোবর) হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। যেখানে আগের থেকে ৫.১৮ রেটিং হারিয়েছে বাংলাদেশ। এরপরও র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি ঘটেছে তাদের।

হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম লেগে ঘরের মাঠে ৪-৩ গোলের হার; আর অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। এদিকে ভেনেজুয়েলার আর পুয়ের্তো রিকোর বিপক্ষে দুই জয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন দুই নম্বরে আর্জেন্টিনা। তবে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন আর দুই থেকে তিনে নেমে গেছে ফ্রান্স।

 

এদিকে জাপানের কাছে হারে এক ধাপ নিচে নেমেছে ব্রাজিল। ছয় থেকে নেমে এখন সাতে অ্যানচেলোত্তির দল। এছাড়াও র ্যাঙ্কিংয়ের চার নম্বরে আছে ইংল্যান্ড। আর পর্তুগাল ধরে রেখেছে ৫ নম্বর স্থান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular