ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষফুলবাড়ীতে ইস্কাফসহ মাদক কারবারী আটক

ফুলবাড়ীতে ইস্কাফসহ মাদক কারবারী আটক

জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ ১৩ মে, মঙ্গলবার রাত ১১ টায় অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় মাদক ইস্কাফসহ ১ মাদক কারবারীকে আটক করে।

উপজেলা সদরের কদমতলা চৌরাস্তা মোড় থেকে ব্যাটারিচালিত অটোরিক্সাসহ মাদক কারবারী ফারুক হোসেন ফাহিম (২০) কে আটক করা হয়। সে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের গংগারহাট এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে।

পুলিশসূত্রে জানাগেছে, মাদক কারবারী ফাহিম অটোরিক্সার ভিতর বিশেষ কায়দায় তৈরি বক্সের ভিতর ১২০ বোতল ইস্কাফ নিয়ে যাওয়ার সময় পুলিশ তল্লাশি চালিয়ে মাদকসহ ওই কারবারীকে আটক করে।

ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম জানান, উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular