ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে: প্রেস সচিব

ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক:   শিক্ষার্থীদের হাতে সময়মতো পাঠ্যপুস্তক পৌঁছানোর বিষয়ে অগ্রগতি জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে বই উৎসব আয়োজন করা হলেও শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে ৩-৪ মাস লেগে যেত। তবে এবার অন্তর্বর্তী সরকার বিষয়টি দ্রুততার সঙ্গে সমাধানের চেষ্টা করছে। আগামী মাসের মধ্যেই সব শিক্ষার্থী বই পেয়ে যাবে।

সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, চট্টগ্রামে বর্ষাকালে জলাবদ্ধতার সমস্যা নিরসনে সরকার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। এছাড়া যানজট সমস্যার সমাধান নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রমুখ।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular