ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশবরগুনার নদীতে ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার নদীতে ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনা প্রতিবেদক: বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে ভেসে এসেছে ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাট-সংলগ্ন আন্দারমানিক নদী থেকে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা তিমিটি উদ্ধার করেন।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর থেকে ভেসে তিমিটি আন্দারমানিক নদীতে প্রবেশ করে। পরে স্থানীয়রা নদীর মাঝ থেকে তিমিটিকে তীরে নিয়ে আসেন। তবে কয়েক দিন আগে তিমিটি মারা যাওয়ায় এতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা সেটিকে আবার নদীতে ভাসিয়ে দেন।

বন বিভাগ জানিয়েছে, তিমিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট, প্রস্থ ১৫ ফুট এবং ওজন আনুমানিক ৫ থেকে ৬ টন হতে পারে। তিমিটির নমুনা সংগ্রহের পর নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বন বিভাগের কর্মকর্তা বলেন, ‘খবর পেয়ে বন বিভাগের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে এসেছেন। বিশাল আকৃতির তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশদূষণ এড়াতে এটিকে মাটিচাপা দেওয়া হবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular