ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবরিশালে আরআরএফের বিশেষ কল্যাণ সভা

বরিশালে আরআরএফের বিশেষ কল্যাণ সভা

বরিশাল : বরিশালে রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ)–এর উদ্যোগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) নগরীর আরআরএফ পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি আরআরএফ কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মো. আব্দুস সালাম রিমন।

পরে ডিআইজি কার্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন। সভায় তিনি বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ সময় তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস মেনে চলা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গঠনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিশেষ কল্যাণ সভা শেষে ডিআইজি আরআরএফ পুলিশ লাইন্স এবং বরিশাল বিভাগীয় মোটরযান ওয়ার্কশপ পরিদর্শন করেন।

সভায় সভাপতিত্ব করেন আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মো. আব্দুস সালাম রিমন। এ সময় আরও উপস্থিত ছিলেন আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ নূরে আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও সিভিল স্টাফ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular