ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিবরিশালে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে ৪০ কিলোমিটারজুড়ে থাকবে মানবপ্রাচীর

বরিশালে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে ৪০ কিলোমিটারজুড়ে থাকবে মানবপ্রাচীর

নিউজ ডেস্ক: রাষ্ট্রক্ষমতা গ্রহণের চার মাসের মাথায় প্রথমবারের মতো আগামীকাল সোমবার (১৩ জুলাই) বরিশাল সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বরিশাল সদর ও গৌরনদীতে দিনভর নানা সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীকে বরণে বরিশালজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক প্রস্তুতি চলছে। স্থানীয় প্রশাসন এবং দলীয় উদ্যোগে দফায় দফায় প্রস্তুতি সভা, কর্মসূচিস্থল পরিদর্শন এবং রাস্তাঘাট ও জেলা শিল্পকলা একাডেমির সংস্কার কাজ পুরোদমে এগিয়ে চলছে।

এদিকে নির্দেশনা অনুযায়ী কোনো প্রকার তোরণ, ব্যানার-ফেস্টুন ছাড়াই প্রধানমন্ত্রীকে বরণে সাদামাটা আয়োজনের মধ্যেও রয়েছে ব্যতিক্রম উদ্যোগ। সেই উদ্যোগের অংশ হিসেবে গৌরনদী থেকে বরিশাল পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে মানব প্রাচীর তৈরি করে প্রধানমন্ত্রীকে পথে পথে শুভেচ্ছা-স্বাগত জানাবেন বরিশাল বিএনপিসহ স্থানীয়রা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান জানান, বিএনপির বিজয় এবং প্রধানমন্ত্রী হওয়ার পর, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথম বরিশালে আসছেন। এজন্য দলের নেতাকর্মীদের পাশাপাশি বরিশালবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনদুর্ভোগ হয় এমন কোনো আয়োজন করা হয়নি।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular