ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবাংলাদেশে টফিতে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

বাংলাদেশে টফিতে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক: সপ্তাহখানেক দূরে বিশ্বকাপ। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে টুর্নামেন্টের পর্দা উঠবে। তার আগেই সুখবর পেল বাংলাদেশের দর্শকরা। সেটা হলো- লাল সবুজ দেশে সরাসরি বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করা যাবে ওটিটি প্ল্যাটফর্ম টফিতে।

আজ (৩ জুন) এ ঘোষণা দিয়েছে বাংলালিংক। তাদের অফিসিয়াল ফেসবুজ পেইজে বলা হয়, বাংলালিংকের সকল ইউজার নির্দিষ্ট প্যাক কিনলেই ফুটবল বিশ্বকাপ সরাসরি উপভোগ করতে পারবেন টফিতে।

তবে যারা ঘরে বসে টিভির পর্দায় খেলা উপভোগ করতে চান, তাদের জন্য এখন পর্যন্ত কোনো সুখবর নেই। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় এখনও সম্প্রচার স্বত্ত্ব কিনতে পারেনি। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে চলছে দেন-দরবার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular