নিউজ ডেস্ক : একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে বেলেছন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তারা বলছে, একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে গণহত্যা (জেনোসাইড) ঘটবে। ৭১ সালের গণহত্যার সহযোগী হলেও এখন আর তাদের সুযোগ নেই। ফখরুল বলেন, বিএনপি হিংসার রাজনীতি করে না, প্রতিশোধ নিতে চায় না এবং ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের সুইহারীবাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া দিনাজপুর থেকে নির্বাচন করছেন এবং বিপুল ভোটে জয়ী হবেন। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনা জরুরি। তিনি দিনাজপুর-৪ আসনের জনপ্রিয় নেতা আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক এমপি ও ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



