সৈয়দ শাকিল আহাদ
———————–
যেদিন আমার শ্বাস থেমে যাবে, নিভে যাবে জীবনের আলো,
চির-বিদায়ের করুণ ছায়ায় ঢেকে যাবে সব ভালো।
কালের স্রোতে স্মৃতির পাতা ঝরে যাবে অবিরাম,
ধূলোর চাদরে চাপা পড়ে যাবে পরিচিত সব নাম।
আকাশের বুকে মেঘ জমে গেলে যেমন লুকায় রবি,
সময়ের হাতে তেমনই হারায় জীবনের প্রিয় ছবি।
আরশিতে যেন ক্ষণিকের ছায়া, থাকে যতক্ষণ পাশে,
সরে গেলে পরে মুছে যায় তার রূপের মায়াবী ভাসে।
সময়ের হাতে তেমনি হারায় জীবনের প্রিয় ছবি।
আরশিতে যেন ক্ষণিকের ছায়া, থাকে যতক্ষণ পাশে,
সরে গেলে পরে মুছে যায় সব রূপের মায়াবী ভাসে।
ক্ষণিক অতিথি, বেলা ফুরালেই নিতে হয় পরপারি।
খেলাঘর এই ধরণীর মাঝে কে বা কার খোঁজ রাখে?
নিজের সুখেই বিভোর সবাই, কে বা আর ডাকে কাকে!
অথচ মরুতে তৃষ্ণার্ত প্রাণ জলের তৃষায় ভাসে।
প্রকৃতি এমনই বৈপরীত্যের নিদারুণ এক ছবি,
একদিকে হাসে পূর্ণিমার চাঁদ, অন্যদিকে জ্বলে রবি।
ভোরের আলোয় সূর্য উঠলে কে আর চাঁদেরে চায়?
রাতের আঁধারে চাঁদের মায়ায় ভোরের কথা হারায়।
কূল ভেঙে দেয়, নতুন কূলে সে গড়ে তোলে নিজ খোঁজ।
সেই নদীতেই ভেঙে পড়ে যায় পুরোনো প্রেমের সাজ।
তবু এ হৃদয় মানতে চায় না বিস্মৃতির এই রীত,
চলে গেলেও সে খুঁজে ফেরে চেনা কোনো পরিচিত গীত।
সমাধির বুকে ঘাসের গালিচা, নিস্তব্ধ চারিধার,
সেখানে হয়তো বাজবে প্রিয়, নতুন বাসর-ঝঙ্কার।
চলে গেলেও সে খুঁজে ফেরে চেনা কোনো পুরোনো গীত।
সেখানে হয়তো বাজবে প্রিয়ার নতুন বাসর-ঝঙ্কার।
আনন্দের সুরে ভরে উঠবে জীবনের নতুন ভোর,
পুরোনো ব্যথার স্মৃতি মুছে যাবে, খুলবে স্বপ্নের দোর।
তবু এই মন অসহায় বড্ড, কাঙালের মতো রয়,
হারানোর ভয়ে, চলে যাওয়ার ভয়ে কেঁপে কেঁপে ওঠে ভয়।
ভিক্ষারি মন হাত পেতে থাকে একফোঁটা ভালোবাসা,
চলে গেলেও কি রয়ে যাবে তার বুকে লুকানো আশা?
কেঁদে ওঠে মন সেই বেদনায়, নীরব রাতের শেষে,
যদি কোনো দিন কেউ মনে করে ভালোবেসে ভালোবেসে।
মৃত্যু মানেই সব শেষ নয়, নয় তো কেবল শূন্য,
অপূর্ণ যত সাধ ছিল মোর, হোক তা স্মৃতিতে পূর্ণ।
যদি কোনো দিন বাতাসের সুরে ভেসে আসে মোর নাম,
একটু থেমো, জেনো দিয়ে গেছে এক অবিনাশী সালাম।
চলে যাওয়াটা তো নিয়মের খেলা, থেমে থাকে না তো কেউ,
জীবন-নদীতে বয়ে চলে নিত্য নতুন স্মৃতির ঢেউ।
তবু আজকের এই বিদায়-বেলায় বুকের গভীরে বাজে,
স্মৃতি মুছে যাওয়ার করুণ রাগিণী জীবনের শেষ সাজে।
রইব না আমি, রইবে না মোর কণ্ঠের কোনো স্বর,
তবু কবিতার ছন্দে ছন্দে বাঁধব স্মৃতির ঘর।
চিরবিদায়ের প্রহরে দাঁড়িয়ে এইটুকু প্রার্থনা,
ভুলে গেলেও যেন কভু না জাগে মনে কোনো যন্ত্রণা।
যেখানে হারায় স্মৃতির রেখা, সেখানেই রয় প্রাণ।



