ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে ইসি: পররাষ্ট্র উপদেষ্টা

বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে ইসি: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন (ইসি), তবে অহেতুক বিতর্কের সৃষ্টি করতে পারে এমন কাউকে আমন্ত্রণ জানানো হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচন কমিশন যথাসময়ে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে। সরকার চায় না, এমন কোনো পর্যবেক্ষক আসুক যারা অযথা বিতর্ক সৃষ্টি করে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে।”

নির্বাচনের সময়সূচি নিয়ে দাতা দেশ ও উন্নয়ন সহযোগীদের কোনো সংশয় নেই বলেও জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভারসাম্যপূর্ণ। এ নিয়ে যুক্তরাষ্ট্র কিংবা তৃতীয় কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। বাংলাদেশ সব বড় দেশের সঙ্গে সমানভাবে সম্পর্ক বজায় রাখছে।”

তিনি আরও উল্লেখ করেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের কোনো চাপ নেই। বরং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজের গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular