ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকবেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

বেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিটিক টাওয়ার (চায়না জুন)-এ একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

দুর্ঘটনার পর ভবনটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয় এবং ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

দুর্ঘটনায় হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য তাৎক্ষণিকভাবে জানায়নি কর্তৃপক্ষ।

শুক্রবার (২৬ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ১০৯ তলা ভবনটির ওপর আঘাত হানার পর সেখান থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ছে। ঘটনাস্থলে বিমানের লেজের একটি অংশ এবং একটি ক্ষতিগ্রস্ত ট্যাক্সিক্যাবও দেখা গেছে।

দুর্ঘটনার পরপরই ভবনটি খালি করে দেওয়া হয়। ভবনের বাইরে বিপুলসংখ্যক ফায়ার সার্ভিস, পুলিশ ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।

ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় জড়িত বিমানটি চীনে তৈরি সানওয়ার্ড এসএ-৬০এল অরোরা মডেলের একটি হালকা স্পোর্টস বিমান। পাইলট প্রশিক্ষণ, বিনোদনমূলক উড্ডয়ন ও আকাশচিত্র ধারণের সেবাদানকারী প্রতিষ্ঠান স্থানীয় জেনারেল এভিয়েশন কোম্পানির মালিকানাধীন ।

এদিকে অনলাইনে প্রকাশিত প্রাথমিক ফ্লাইট ট্র্যাকিং তথ্যে দেখা গেছে, দুর্ঘটনার আগে বিমানটি নির্ধারিত উড্ডয়নপথ থেকে অস্বাভাবিকভাবে বিচ্যুত হয়েছিল।

 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular