ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডবৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৩ জেলে নিখোঁজ

বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৩ জেলে নিখোঁজ

বৃহস্পতিবার (১০ জুলাই) বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ জেলেরা হলেন: পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আবাসনের বাসিন্দা কবির হিয়ালী (৪৫), সোহাগ (৩০) এবং কাঠালতলী ইউনিয়নের গোপাল চন্দ্র (৪০)।

জানা গেছে, মঙ্গলবার (৮ জুলাই) রাতে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে আলমগীর খলিফার মালিকানাধীন ‘এফবি সাইকুল’ নামে ট্রলারটি। ট্রলারটিতে থাকা ১২ জন জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও বাকি ৩ জন এখনো নিখোঁজ।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঘটনার সময় জেলেরা গভীর সাগরে জাল ফেলে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ ঝড় শুরু হলে ট্রলারটি ডুবে যায়। পরে একটি পার্শ্ববর্তী ট্রলার থেকে ৯ জনকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। আর বাকি তিনজনের এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular