ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ২০

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ২০

নিউজ ডেস্ক:   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় ২০ জন শিক্ষার্থী আহত হযেছেন।

মঙ্গলবার মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশে যাত্রা করে।

জানা যায়, যাত্রাপথে বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।

শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের গাড়িবহরে হামলা চালায়। এ সময় স্থানীয়রাও তাদের সহযোগিতা করেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। থানার সামনে ঘটনা হওয়া সত্ত্বেও পুলিশ ছিল নীরব ভূমিকায়, এমনটাই অভিযোগ তাদের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিল। পথে আমাদের ওপর হামলা করে। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। পতিত ফ্যাসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে বলে জানান তিনি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ইমাদ পরিবহন নামের একটি বাসের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরকে সাইড দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular