ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষভারত যাওয়ার চেষ্টা, বিজয়নগর সীমান্তে দম্পতি আটক

ভারত যাওয়ার চেষ্টা, বিজয়নগর সীমান্তে দম্পতি আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত পাড়ি দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টাকালে বাংলাদেশী এক দম্পতিকে আটক করেছে বিজিবির সদস্যরা।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাউহাটি নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মৃত অধীর চন্দ্র দাসের ছেলে গৌতম চন্দ্র দাস-(৫৫) ও তার স্ত্রী কবিতা রাণী দাস- (৪৫)।

এ ব্যাপারে বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে এই দম্পতিকে উপজেলার বিষ্ণপুর বিওপির বিজিবির টহল দল সীমান্ত পিলার ২০১১/২-এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে আটক করে। আটকের পর তারা জানায়, ভারতের আগরতলায় গৌতম চন্দ্র দাসের শ্বশুর বাড়ি। কিছুদিন পূর্বে তার শাশুড়ি মারা গেছে। শাশুড়ির শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অবৈধপথে তারা আগরতলায় যাওয়ার চেষ্টা করেছিলেন। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular