ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedমন্দির কেন্দ্রিক শিশু ও গণশিক্ষা: আগামীকাল থেকে শুরু হবে ৭ম পর্যায়

মন্দির কেন্দ্রিক শিশু ও গণশিক্ষা: আগামীকাল থেকে শুরু হবে ৭ম পর্যায়

নিউজ ডেস্ক: “জুলাই ১ তারিখ থেকেই শুরু হবে প্রকল্পের ৭ম পর্যায়” সভাপতির ভাষণে জনাব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি, সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় “জাতীয় সম্মেলন-২০২৬” এ একথা বলেছেন।

২৯ জুন ২০২৬ খ্রিঃ রোজ সোমবার সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তন, শাহবাগ, ঢাকায় অনুষ্ঠিত ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’ শীর্ষক প্রকল্পের “জাতীয় সম্মেলন-২০২৬” এ তিনি আরও বলেন, আমরা যা রেডি করে সরকারের কাছে দেওয়া দরকার সবই করেছি। একটু সময় লাগবে কিন্তু পাশ হয়ে যাবে।”

তিনি সবাইকে উৎসাহিত করে বলেন, ” আপনারা হতাশ হয়ে টাকার অপেক্ষায় বসে থাকবেন না, ডিসি, ইউএনও, আছেন প্রশাসন আছে আপনাদের যে কোন প্রয়োজনে সাহায্য সহযোগিতা পাবেন।”

হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার প্রধান অতিথির ভাষণে আশ্বাস দিয়ে বলেন, “সরকারিভাবে পাশ হতে একটু সময় লাগবে। ধরেন দুমাস। কিন্তু তারিখ জুলাই ১, ২০২৬ থেকে কার্যকর ধরা হবে। আপনারা নিশ্চিত থাকুন।”

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মুহাম্মদ শাহাদাত হোসাইন একইভাবে তার বক্তব্যে বলেছিলেন, ” হিসাব-নিকাশ পর্যালোচনা, অর্থ বরাদ্দ এসব করতে একটু সময় লাগে কিন্তু আমাদের কাজ আমরা করেছি, সরকারের অনুমোদন পাবার জন্য একটু সময় লাগে।”

আরও পড়ুন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জাতীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

উল্লেখ্য, ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ এর ১ম পর্যায় শুরু হয়েছিল বেগম খালেদা জিয়ার সময়ে ২০০৩ সালে। সেই থেকে ২০২৬ জুন ৩০ পর্যন্ত ৬টি পর্যায় সমাপ্ত হল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular