ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মোফাখখারুল আলম (৪৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মোফাখখারুল আলম ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন জামায়াতের উলামা বিভাগের সভাপতি ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমির সাইফ উল্লাহ পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে অটোরিকশায় করে মোফাখখারুল ইসলাম যাচ্ছিলেন। ভালুকা সরকারি কলেজের সামনে তার অটোরিকশাটি ইউটার্ন নিচ্ছিল। এসময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তার অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোফাখখারুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular