ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমাদারীপুরমাদারীপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

মাদারীপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

নিউজ ডেস্ক:  মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬ জন। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল। সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

শনিবার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মাদারীপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে যায় সার্বিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস। রাজৈর উপজেলার বড়ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সুগন্ধা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত ৬ জন। তাদের উদ্ধার করে ভর্তি করা হয় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার (এসআই) আরজ আলী বলেন, সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকজন আহত হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুটা সময় যান চলাচল ব্যাহত হলেও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular