ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়মার্কিন রাষ্ট্রদূত মাতৃভাষা দিবসে পাঠালেন হৃদয়স্পর্শী শুভেচ্ছা

মার্কিন রাষ্ট্রদূত মাতৃভাষা দিবসে পাঠালেন হৃদয়স্পর্শী শুভেচ্ছা

নিউজ ডেস্ক : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের মানুষকে বাংলা ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ‘মার্কিন দূতাবাস, ঢাকা’-এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘সবাইকে জানাই মহান একুশের শুভেচ্ছা। গভীর শ্রদ্ধা জানাই ভাষা শহিদদের। ভাষা আমাদের সংস্কৃতির পরিচয়।’

তিনি আরও বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আমাদের নিজের ভাষায় কথা বলতে এবং নিজের ইতিহাস মনে রাখতে শেখায়। আমেরিকার পক্ষ থেকে মাতৃভাষা দিবসে আমি বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি জানাই।’

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular