ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডমাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে আবারও ২০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোরে মুষলধারে বৃষ্টির মধ্যেই ভারতের ৭১ ব্যাটালিয়নের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্য্যরা বাংলাদেশের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশ দিয়ে দিয়ে এই ২০ জনকে ঠেলে পাঠিয়েছে।

এর আগে ভারতীয় পুলিশ ভারতের হরিয়ান এলাকা থেকে ইটভাটায় কাজ করার সময় তাদেরকে আটক করে বলে জানা যায়। বাংলাদেশের ঠেলে পাঠানো ২০ জনের মধ্যে ৩ পুরুষ, ৭ নারী, ৪ কিশোরী ও ৬ শিশু রয়েছে।

সমকালকে এসব তথ্য নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু। ঠেলে পাঠানো ২০ জনের বাড়ি কুড়িগ্রামে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু আরও জানান, ঠেলে দেওয়া এ ২০ জন বিভিন্ন সময় প্রায় দশ বছর আগে বাংলাদেশের কুড়িগ্রাম এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর হরিয়ান এলাকায় একটি ইটভাটায় দীর্ঘদিন ধরে তারা কাজ করছিল। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশ দিয়ে মুষলধারে বৃষ্টির মধ্যেই ভোর পৌনে ৫টার দিকে ঠেলে দেয়। তাৎক্ষণিকভাবে বিজিবির একটি টহলদার সীমন্ত এলাকা থেকে ২০ জনকে হেফাজতে নেয় এবং স্থানীয় ক্যাম্পে থাকার ব্যবস্থা করেন।

এই ২০ জনকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি কর্মকর্তা ফাহাদ মাহমুদ রিংকু।

এর আগে ২ দফায় গোমস্তাপুর সীমান্ত দিয়ে গত ২৮ মে রাতে ১৭ জনকে ও ৩ জুন ভোরে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular