ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল, প্রতিরোধের ডাক

ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল, প্রতিরোধের ডাক

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অস্থিরতা তৈরির প্রতিবাদ এবং মাদক প্রতিরোধের দাবিতে ময়মনসিংহ মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

রোববার (২১ জুন) বিকেলে টাউন হল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে নতুন বাজার, গাঙিনারপাড় হয়ে রেলস্টেশন কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। এতে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলের আগে টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি। বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা ও মাদক সমাজে অস্থিরতা ছড়াচ্ছে। এ পরিস্থিতি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।

সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিরোধ এবং সমাজ থেকে মাদক দূর করতে সবাইকে মাঠে থাকতে হবে। অলিগলিতে দু-চারজন মিছিল করে বিশৃঙ্খলা করতে চাইলে তাদের প্রতিহত করতে হবে।” তিনি আরও বলেন, কোনোভাবেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসরদের মাঠে নামতে দেওয়া হবে না।

বিক্ষোভ মিছিলে শহরের বিভিন্ন এলাকা থেকে আগত দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। রাজনৈতিক অঙ্গনে এ কর্মসূচি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular