ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাটেস্ট ক্রিকেটে মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরি

টেস্ট ক্রিকেটে মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরি

নিউজ ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে সিলেটের মাঠে চলমান টেস্টে অনন্য এক কীর্তি গড়লেন অভিজ্ঞ টাইগার ব্যাটার মুশফিকুর রহিম। টেস্ট ক্যারিয়ারের দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টেস্ট সংস্করণে এককভাবে সর্বোচ্চ শতকের মালিক এখন তিনি।

এই সেঞ্চুরির মাধ্যমে টেস্ট ক্রিকেটে মুশফিকের মোট শতকের সংখ্যা দাঁড়াল ১৪টিতে। এর আগে ১৩টি সেঞ্চুরি নিয়ে বাঁহাতি ব্যাটার মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে তালিকার শীর্ষে ছিলেন তিনি। পাকিস্তানের বোলারদের সামলে সেই রেকর্ডটি সম্পূর্ণ নিজের করে নিলেন এই ‘ডিপেন্ডেবল’ ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ৯৩ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩৫৫ রান।

চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসেই আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি বড় মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। তিন সংস্করণ (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের অভিজাত ক্লাবে প্রবেশ করেছেন তিনি। ইনিংসের ৭৩তম ওভারের তৃতীয় বলে দুই রান নেওয়ার সাথে সাথেই এই মাইলফলকে পৌঁছান তিনি।

দেশের ক্রিকেট ইতিহাসে তিন সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটি আগে থেকেই তার দখলে ছিল। যা আজ আরও সমৃদ্ধ হলো।

এর আগে ৬১তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ৩০তম ফিফটি তুলে নেন মুশফিক। এই মাসের ২৬ তারিখে আন্তর্জাতিক ক্রিকেটে তার ২১ বছর পূর্ণ হবে। ৩৯ বছর বয়সে এসেও নিজের ফর্ম ঠিকই ধরে রেখেছেন এই অভিজ্ঞ টাইগার ব্যাটার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular