ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষারবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দান করা জমিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজ রোববারও মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। চলমান দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী-কর্মকর্তারা গত ১০ দিন থেকে লাগাতার কর্মসূচি পালন করছেন।

বৃষ্টি-রোদের মধ্যে কর্মসূচিতে আন্দোলনকারীদের নাজেহাল অবস্থা প্রত্যক্ষ করে একই দাবিতে জোট বাঁধেন স্থানীয়রা। শাহজাদপুরের স্থানীয় জনগণ, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের লোকজন আজ সকাল ১০টায় আন্দোলনকারীদের সঙ্গে মিলিত হয়ে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডের সড়কে বসে পরেন।

শাহজাদপুর সচেতন নাগরিকের ব্যানারে সংহতি জানিয়ে অংশ নেন বিএনপি, জামাত ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠনের লোকজনও এতে অংশ নেন।

বিক্ষোভ সমাবেশ চলাকালে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ডিপিপি বাস্তবায়নের সরকারের কাছে দাবি জানান। স্থানীয়দের এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপির অনুমোদন নিয়ে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের দিবস উদ্‌যাপন বাতিল করে আন্দোলন চললেও সরকারের নিরবতায় ক্ষুব্ধ আন্দোলনকারীরা। আজ আন্দোলনের একাদশতম দিন। শিক্ষক-শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে এসে রোদ-বৃষ্টি উপেক্ষা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু সরকারের তরফ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ৯ বছর ধরে ধুঁকতে থাকা একটি বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত নগণ্য অঙ্কের ডিপিপি অনুমোদনে সরকারের এ নির্লিপ্ততা বাংলাদেশের শিক্ষাব্যবস্থার জন্য অশনিসংকেত। ঢাকার বাইরে বিশ্ববিদ্যালয় বলেই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারছে না?

তিনি আরও বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নেই। নেই নিজস্ব কোনো ভবন, অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো সুযোগ-সুবিধাবঞ্চিত এই বিশ্ববিদ্যালয়। অথচ এটি সরকারের প্রতিষ্ঠান, সরকারের দায়িত্ব। কেন আজ রাজপথে নামতে হবে!

এদিকে একই দাবিতে আগামী ৪, ৬, ৭ ও ১০ আগস্ট মহাসড়ক অবরোধসহ আন্দোলনকারীদের পথনাটক, শিকলভাঙার গান কর্মসূচি রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular