ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদরমনা ঊষা সংঘ' দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

রমনা ঊষা সংঘ’ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রমনা পার্কে শারীরিক ব্যায়াম ও শরীরচর্চায় যুক্ত ব্যক্তিদের সংগঠন ‘রমনা ঊষা সংঘ’-এর ২০২৫-২০২৭ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলিরোড একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনের আয়োজন করা হয়। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। 

নির্বাচনে দুটি প্যানেলে ১৯ টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মোট ভোটার ৫০০ জন।

নির্বাচনে সুন্দর আগামীর প্রত্যাশায় “গণতান্ত্রিক ঐক ফোরাম”-এর মাওলানা জাকির-সোহেল পরিষদে সভাপতি পদে মাওঃ মোহাম্মদ জাকির হোছাইন, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম (খোকন), এ.কে.এম আইয়ুব উল্যা, হরি মোহন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন (মধু), অর্থ সম্পাদক এ্যাড. মোহাম্মদ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মনির, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান জাচ্চু, দপ্তর সম্পাদক মোঃ আঃ মান্নান গাজী, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক শেখ আব্দুল হালিম সবুজ, ক্রীড়া সম্পাদক মোঃ কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ গোলাম হোসেন খান, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ এমদাদ উল্লাহ, আইন বিষয়ক সম্পাদক মৃত্যুঞ্জয় সমদ্দার, এছাড়াও সদস্য পদে মোঃ বদরুজ্জামান, মোঃ আছাহাব মিয়া, মোঃ সোহেল হাসান ভূঁইয়া এবং মোঃ শামীম ওয়াহিদ (বিপ্লব) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে সুন্দর আগামীর প্রত্যাশায় ‘আলোকিত ঐক্যজোট’ আওলাদ-দেলোয়ার পরিষদে সভাপতি পদে মোঃ আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসাইন, সহ সভাপতি ইসমাইল আহম্মেদ ভূঁইয়া রহিম, আব্দুর রহমান মোল্লা, কে বি এ সাহিদ উল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রোমানুর রশীদ নোমান, অর্থ সম্পাদক মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী রায়হান, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ সেলিম, দপ্তর সম্পাদক মোঃ অহিদুর রহমান, ক্রীড়া সম্পাদক মোঃ মামুন আহম্মদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আবুল খায়ের, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন, আইন সম্পাদক সাহাব উদ্দিন আহাম্মদ টিপু, এছাড়াও সদস্য পদে মোঃ শামীম খাঁন, মোঃ জাহাঙ্গীর আলম রাজ, মোঃ নজরুল ইসলাম এবং মোঃ আরিফ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছেন।

নির্বাচন চলাকালীন একাধিক প্রার্থী বলেন, রমনা পার্কে একসঙ্গে শরীরচর্চার মাধ্যমে সদস্যদের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে। এখানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ ব্যক্তিরাও সদস্য হিসেবে রয়েছেন। নির্বাচনের ফল যাই হোক না কেন, সবাই মিলেমিশে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান নির্বাচন কমিশনার মো. খাদেমুল ইসলাম জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী সবাই নির্বাচনী প্রক্রিয়ায় সন্তুষ্ট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular