ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনারাজধানীর বংশালে হেলমেটের গোডাউনে আগুন

রাজধানীর বংশালে হেলমেটের গোডাউনে আগুন

নিউজ ডেস্ক:  রাজধানীর বংশাল মুকিমবাজারে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, ‘সন্ধ্যা ৬টা ২ মিনিটে খবর আসে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।’

সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি, প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular