ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনারাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ী প্রতিবেদক: রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে ইভান (৩) গুরুতর আহত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাংশা উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরা খাতুনের বাড়ি রেললাইন থেকে মাত্র ২০ গজ দূরে। শনিবার দুপুরে কোনো একসময় ইভান বাড়ি থেকে বের হয়ে রেললাইনে উঠে পড়ে। এ সময় ছোট একটি ছাতা হাতে নিয়ে সে রেললাইনের ওপর বসে ছিল। হঠাৎ ট্রেন আসার শব্দ শুনতে পেয়ে ছেলেকে বাঁচাতে মনিরা দৌড়ে রেললাইনে যান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় ইভানও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পুলিশের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনায় শিশুটির একটি পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে।

রাজবাড়ী জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ চন্দ্র সরকার বলেন, নিহতের বাড়ি রেললাইনের পাশেই। বাড়ি থেকে বের হয়ে শিশুটি রেললাইনে উঠে পড়ে। ট্রেনের শব্দ শুনে মা ছেলেকে সরিয়ে নিতে সেখানে ছুটে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটিও গুরুতর আহত হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular