ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকরিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর আংশিক চালুর ঘোষণা

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর আংশিক চালুর ঘোষণা

নিউজ ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রোববার সৌদি আরবের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় হামলা চালিয়েছে। এর মধ্যেই ঝুঁকিতে থাকা রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর আংশিক চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুই সপ্তাহ বন্ধ থাকার পর রোববার থেকে আবার ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। তবে বিমানবন্দরটি কতটুকু কার্যক্রম পরিচালনার অবস্থায় আছে, তা স্পষ্ট নয়।

সংঘাত শুরুর পর হুতি যোদ্ধারা বিমানবন্দরটিতে কয়েক দফায় হামলা চালিয়েছে। চলতি মাসে তাদের এক হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। এক দশকের বেশি সময়ের মধ্যে সেটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে সতর্ক করেছেন, রিয়াদের বিমানবন্দর এখনো অনিরাপদ। এটি তাদের অন্যতম সামরিক লক্ষ্যবস্তু। সারে বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী সব আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় বিমান সংস্থাকে কিং খালিদ বিমানবন্দর ব্যবহার না করার বিষয়ে সতর্ক করছে। এটি এখনো অনিরাপদ ও সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত।’

এদিকে রোববার দিনভর সৌদির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার সতর্কতা জারি ছিল। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তারা অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

রোববার খামিস মুশাইত শহরের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, ‘সকাল থেকে প্রচণ্ড গোলাবর্ষণ চলছে। সৃষ্টিকর্তা আমাদের নিরাপদ রাখুন। বিস্ফোরণের কারণে সবকিছু কেঁপে উঠছে।’

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular