ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিরূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের তাগিদ প্রযুক্তিমন্ত্রীর

রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের তাগিদ প্রযুক্তিমন্ত্রীর

অর্থনীতি ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দিয়ে, অস্ট্রিয়ার রাজধানী ​ভিয়েনায় বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ও রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক (ডিজি) আলেক্সি লিখাচভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ পরিষদের সভার সাইডলাইনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম ও রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের মধ্যে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মন্ত্রী ফকির মাহবুব আনাম ও রোসাটম মহাপরিচালক আলেক্সি লিখাচেভের মধ্যে বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সর্বশেষ অগ্রগতি এবং দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দ্বিপাক্ষিক এ বৈঠকে দ্রুত বিদ্যুৎ উৎপাদন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ত্বরান্বিত করে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করেন।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আন্তর্জাতিক পারমাণবিক মানদণ্ড ও সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় রোসাটম ডিজি প্রকল্পের প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা নিরবচ্ছিন্ন রাখার আশ্বাস দেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বৈঠক শেষে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ও রোসাটম মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

বৈঠকে ​বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও রোসাটমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে দ্রুত সফল বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular