ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধলক্ষ্মীপুরে ফুটপাথ দখলমুক্ত করতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, ৪ জনের অর্থদণ্ড

লক্ষ্মীপুরে ফুটপাথ দখলমুক্ত করতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, ৪ জনের অর্থদণ্ড

নাজমুল হোসেন: লক্ষ্মীপুর পৌরসভা এলাকায় ফুটপাথ দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। 

বুধবার (২৭ আগস্ট) পরিচালিত এই অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন লঙ্ঘনের দায়ে ৪ ব্যক্তিকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, ফুটপাথে নানা ধরনের বাধা সৃষ্টি করে সাধারণ মানুষের শান্তি ও চলাচলের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারা লঙ্ঘনের অপরাধে ৪টি মামলায় ৪ জন ব্যক্তিকে মোট ৭,০০০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযান চলাকালে শহরের সাধারণ মানুষকে পৌর আইন মেনে চলার আহ্বান জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনস্বার্থে ফুটপাথ পরিষ্কার রাখতে এবং ট্রাফিক ও পৌর শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনদুর্ভোগ কমাতে পরিচালিত এই বিশেষ অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে বাংলাদেশ পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular