ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরলক্ষ্মীপুরে মার্কেন্টাইল ইসলামী লাইফের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে মার্কেন্টাইল ইসলামী লাইফের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সার্ভিস সেন্টার কর্তৃক আয়োজিত কর্মকর্তাদের মান উন্নয়নের জন্য ইসলামী বীমার বৈশিষ্ট্য, কর্মপ্রণালী, অবলিখন অ্যান্ড সার্ভিসিং দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী জেলা সার্ভিস সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাজী নাঈম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক এবং কুমিল্লা মডেল ডিভিশনের সম্মানিত ইনচার্জ বীমা শিল্পের অগ্রনায়ক মজিবুর রহমান, প্রধান আলোচক ছিলেন কোম্পানির এসইভিপি অ্যান্ড ইনচার্জ মো. আজাদ হোসেন, প্রশিক্ষক ছিলেন মো. সালাহ উদ্দীন ও আজিজুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির এসভিপি এবং লক্ষ্মীপুর মহিলা জোনের ইনচার্জ শাহানা ইয়াছমিন, রায়পুর জোনের ইনচার্জ কোম্পানির এসভিপি মো: জাকির হোসেন, কমলনগর জোনের ইনচার্জ সাংবাদিক নাজমুল হোসেন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রাকিব হোসেন, সংগ্রাম প্রতিদিন এর জেলা প্রতিনিধি ফিরোজ আলম প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular