ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedলবণ পানির আগ্রাসন থেকে মুক্তির দাবিতে মানববন্ধন

লবণ পানির আগ্রাসন থেকে মুক্তির দাবিতে মানববন্ধন

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে লবণ পানির আগ্রাসনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী একজোট হয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। বুধবার (১১ জুন)বিকালে উপজেলার মুন্সিরহাট হাট বাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন উপজেলার পঞ্চনকরন, তেলীগাতী, দৈবজ্ঞহাটি, পুটিখালী ও বলইবুনিয়া ইউনিয়নের কয়েক হাজার নারী-পুরুষ।

প্রতিবাদ সভায় বক্তারা জানান, একটি কুচক্রী মহল অবৈধভাবে মাছ ধরার উদ্দেশ্যে স্লুইস গেট খুলে নদীর লবণ পানি লোকালয়ে ঢুকিয়ে দিচ্ছে। ফলে কৃষিজমিতে ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছে, এমনকি গবাদিপশুর জন্য ঘাসও জন্মাচ্ছে না। পানির লবণাক্ততার কারণে মিঠা পানির অভাব দেখা দিয়েছে, যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই কৃত্রিম লবণ পানি প্রবেশ বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, “লবণ পানি শুধু জমির ফসল নয়, আমাদের জীবনের সব কিছু শেষ করে দিচ্ছে।”

স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ এবং টেকসই পানি ব্যবস্থাপনার দাবি জানিয়ে বক্তারা বলেন, এভাবে চলতে থাকলে মোরেলগঞ্জের অনেক পরিবারই বসতভিটা ছেড়ে চলে যেতে বাধ্য হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular