ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনশহীদ মিনারে ফরিদা পারভীনকে শ্রদ্ধা, দাফন কুষ্টিয়ায়

শহীদ মিনারে ফরিদা পারভীনকে শ্রদ্ধা, দাফন কুষ্টিয়ায়

সদ্যপ্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের সুযোগ রাখা হয়েছে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার ১২ টার দিকে শিল্পীকে অন্তিম শ্রদ্ধা জানাবেন সকলে। এরপর কুষ্টিয়ায় মা–বাবার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন শিল্পীর ছেলে ইমাম নাহিল সুমন। তিনি জানান, রোববার দুপুরে ফরিদা পারভীনকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে। যেখানে সর্বস্তরের মানুষ শিল্পীকে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে দুপুর ১২টার দিকে তার মরদেহ রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে বাদ যোহর হবে জানাজা।

এদিকে ফরিদা পারভীনের ছেলে ইমাম নিমেরি উপল জানিয়েছেন, ঢাকায় শেষ জানাযার পর নিজ গ্রাম কুষ্টিয়ায় নেওয়া হবে, সেখানে পৌর কবরস্থানে দাফন করা হবে। তার কথায়, ‘মাকে আমরা কুষ্টিয়ায় দাফন সম্পন্ন করব, তার ইচ্ছা অনুযায়ী।’

ফরিদা পারভীন বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি সমস্যা, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরে তিন দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে তাকে।

সবশেষ গত ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ফরিদা পারভীনকে। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়ার পরই নিয়ে যাওয়া হয় আইসিইউতে। পরে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়; সেখান থেকে আর তাকে ফেরানো যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular