গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: শীতার্ত ৫ শতাধিক ছিন্নমূল ও হতদরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ।
শুক্রবার রাতে গফরগাঁও পৌর শহরের শিবগঞ্জ বাসট্যান্ড, জামতলা মোড় ও ইমামবাড়ি এলাকায় ছিন্নমূল ও হতদরিদ্র নারী-পুরুষ,রিকশা চালকসহ ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক পিজির অধ্যাপক ডা. মোফাখখারুল ইসলাম রানা।
অধ্যাপক ডা. মোফাখখারুল ইসলাম রানার কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শেখ মো. ইসহাক, সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আলমগীর কবির সাত্তার, দফতর সম্পাদক আজহারুল হক, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আব্দুল আজিজ সাদেক, গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন, পাগলা থানা ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান প্রমুখ।



