ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা মশিউর রহমান মশি বহিষ্কার

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা মশিউর রহমান মশি বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মশিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দলীয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও জানানো হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এ বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular