নিউজ ডেস্ক: আদালতের নির্দেশ উপেক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে সংবাদ প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আবার তিনি (শেখ হাসিনা) বক্তব্য দেবেন, এরকম নিউজ যদি কেউ দিয়ে থাকে, কালকে করবে- এটা যদি কেউ আগাম জানায়, পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট হবে। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনা যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি। তিনি আরো বলেন, আবার তিনি বক্তব্য দেবেন- এরকম নিউজ যদি কেউ দিয়ে থাকে, কালকে করবে- এটা যদি কেউ আগাম জানায়, পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট হবে। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব।
এর আগেও যারা শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, সরকার তাদের সতর্ক করেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আবার স্মরণ করিয়ে দেব, এ কাজ কেউ যেন না করেন। কারণ এটা আদালতের নির্দেশ আছে। সরকার কিন্তু আদালত নয়।
তিনি আরো বলেন, কেউ যদি সংক্ষুব্ধ হয় যে, শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেয়া ভুল হচ্ছে, প্রচারিত হতে দেয়া উচিৎ কেউ যদি মনে করেন- তিনি কিন্তু আদালতে যেতে পারেন। সরকারের কাজ হচ্ছে আদালতের সিদ্ধান্ত এক্সিকিউট হচ্ছে কিনা সেটা দেখা। সে ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আমরা ওনাকে (শেখ হাসিনা) চাইছি। বলছি, আপনি আসুন। আমরা ভারতকে চিঠি লিখেছি। এই যে ভারতের হাইকমিশনার আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করছেন, প্রত্যেক জায়গা কী কথা ছিল—যে আমরা তাকে আনতে চাই এবং যত দিন উনি সেখানে আছেন, কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন না। ভারতের পার্লামেন্টের একটি কমিটি রিপোর্ট দিয়েছে এবং তারা মনে করে, শেখ হাসিনার ওখানে রাজনীতি করা উচিৎ হবে না, সেই অনুমতি দেয়া ঠিক হবে না।
ডা. জাহেদ উর রহমান বলেন, যাকে ধরে আনতে চাই…উনি বলছেন আসবেন। তো উনি আসুক, আমরা প্রস্তুত আছি এবং এটাও বলছি…আমরা তার প্রতি ন্যায়বিচার নিশ্চিত করব।




