ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষশেরপুরে ভারতীয় ৫৭০ বোতল মদ উদ্ধার 

শেরপুরে ভারতীয় ৫৭০ বোতল মদ উদ্ধার 

শেরপুর প্রতিনিধি: ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে অভিযান চালিয়ে ভারতীয় সাতটি ব্র্যাণ্ডের ৫৭০ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর রাতে উপজেলার কাংশা ইউনিয়নের বড় গজনী এলাকায় এ  অভিযান চালানো হয়। তবে মাদক চোরাকারবারীদের কাউকে আটক করা যায়নি। 
 
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে বড় গজনী এলাকার সোলার ফ্যান্সিং কন্ট্রোল রুমের পাশে সুবিনাথ সাংমার বাড়ির নিকটে মদ পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় সাতটি ব্র্যাণ্ডের ৫৭০ বোতল মদ জব্দ করা হয়। তবে অভিযান পরিচালনাকালীন চোরাকারবারীরা পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।
 
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular