গ্লোব নিবাস, ২৪ হাটখোলা রোড নিবাসী, আলহাজ্ব আবদুস সালাম ঢালীর স্ত্রী, আলহাজ্ব জাহান আরা বেগম গত ২০/১১/২০২৫ ইং তারিখে রাত ২:৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ূন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক ছেলে এবং দুই মেয়ে রেখে গেছেন। মরহুমের ১ম নামাজে জানাজা টিকাটুলী জামে মসজিদ, ঢাকাতে অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় তার নিজ গ্রাম শ্রীনগরে ২য় জানাজার পর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। আত্মীয় ও শুভাকাঙ্খী- সকলের নিকট তার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য অনুরোধ করা যাচ্ছে।



