ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিশ্রদ্ধা ও ভালোবাসায় পঙ্কজ ভট্টাচার্যের ৮৭তম জন্মদিন পালিত

শ্রদ্ধা ও ভালোবাসায় পঙ্কজ ভট্টাচার্যের ৮৭তম জন্মদিন পালিত

নিউজ ডেস্ক: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠার সাহসী যোদ্ধা, ষাটের দশকের সামরিক স্বৈরশাসন বিরোধী ছাত্র ও গনআন্দোলনের নেতা, ঐক্য ন্যাপ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্যের ৮৭তম জন্মদিন ।

অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠার আমৃত্যু লড়াকু সৈনিক, সংখ্যালঘু, আদিবাসী, ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী মানুষের সমঅধিকার প্রতিষ্ঠার অগ্রদুত, শ্রমিক, কৃষক-সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতা , সম্মিলিত সামাজিক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্যের ৮৭তম জন্মদিন উপলক্ষে বেলা চারটায় মনি সিং -ফরহাদ স্মৃতি ট্রাষ্টে সুহৃদ -স্বজনদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশেষ গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনীর সভাপতি খান সিদ্দিকুর রহমান। সভার শুরুতে প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন সাধারণ সম্পাদক সালেহ আহমেদ। ঐক্য ন্যাপ সাধারণ সম্পাদক এডভোকেট আসাদ উল্যা তারেক, ন্যাপ নেতা ইসমাইল হোসেন, গণতন্ত্রী পাটির নেতা মিনহাজ উদ্দিন সেলিম, খায়রুল আলম, ন্যাপ নেতা পার্থ সারথী চক্রবর্তী, সাবেক ছাত্রনেতা আজহার আলী, সাদাকাত হোসেন বাবুল, রিয়াজুল হক মিন্ট, সানিউক হক রজব, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, পরিবারের পক্ষে মৌসুমী দাস পুরকায়স্থ প্রমূখ।

সভায় বক্তারা জননেতা পঙ্কজ ভট্টাচার্যের কর্মময় জীবন ও স্মৃতি উপর আলোকপাত করে চলমান রাজনৈতিক ও জাতীয় জীবনের সংকট মোকাবেলায় সাচ্চা দেশপ্রেমিক মানবহিতৈষী অসাম্প্রদায়িক ধারার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রেনীপেশাসহ সকল মানুষদের ঐক্যবদ্ধ জাগরণ গড়ে তোলার আহবান জানানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular