ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকবাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশসহ নয়টি দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যবসায়িক উদ্দেশ্যেও এই দেশগুলোর নাগরিকরা ভিসার জন্য আবেদন করতে পারবেন না।

ভ্রমণ, কাজ কিংবা ব্যবসায়িক কারণে আমিরাতে প্রবেশ করতে ভিসা অপরিহার্য। তবে এবার অভিবাসন নীতির পরিবর্তনে কিছু দেশের ওপর কড়াকড়ি আরোপ করেছে দেশটি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোর নাগরিকরা ভিসার আবেদন জমা দিতে পারবেন না।

আমিরাত সরকারের অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় আসা দেশগুলো হলো— আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

যদিও আরব আমিরাত কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কারণ ব্যাখ্যা করেনি, তবে সূত্রমতে, নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি সাময়িক নিষেধাজ্ঞা বলেও ধারণা করা হচ্ছে।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো— বৈধ ভিসাধারী যারা বর্তমানে আমিরাতে বসবাস করছেন, তাদের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular