সন্দ্বীপ প্রতিনিধি .
শনিবার ১৪ রমজান সন্দ্বীপ প্রেস ক্লাবের উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা দীর্ঘ ১৬ বছর পর সন্দ্বীপে সাংবাদিকদের কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে প্রেস ক্লাবকে ধন্যবাদ জানান।
সন্দ্বীপ প্রেসক্লাবের সেক্রেটারি ওমর ফয়সালের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সন্দ্বীপ উপজেলার এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মোস্তফা কামাল পাশা, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন,

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সালেহ নোমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার, উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, বিএনপির সন্দ্বীপ উপজেলা সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তাহের, সন্দ্বীপ প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ বেলায়েত হোসেন তালুকদার।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শহীদুল ইসলাম চৌধুরী, বিএনপির উত্তর জেলা আহবায়ক কমিটির সদস্য আজমত আলী বাহাদুর, সন্দ্বীপ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আখতারুজ্জামান সুজন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনির তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজাউদ্দৌলা সজীব, সন্দ্বীপ উপজেলা শিল্পকলা একাডেমির সেক্রেটারি আবুল কাসেম শিল্পী, নাগরিক কমিটির সদস্য চারু মিল্লাত, শামছুল আজম মুন্না, প্রমুখ।



